রুয়েটে মাদক সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, হল ছাড়ার নির্দেশ

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) লেফটেন্যান্ট শহীদ সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের পর তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং বরাদ্দকৃত সিট বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। তাদের সবাই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ২১ সিরিজ এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায় ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানকালে একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ পাওয়া যায়। তবে অভিযানকারী দল হলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কক্ষ ত্যাগ করেন। পরে কক্ষ পরিদর্শনে গাঁজা সেবনের আলামত না পাওয়া গেলেও গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে তাদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রশাসন। প্রাথমিকভাবে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে আগের প্রতিবেদনে জানা গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের ভিত্তিতে চার শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছাত্রকল্যাণ দপ্তরের অফিস আদেশে বলা হয়, তল্লাশি অভিযানের প্রতিবেদন, ঘটনার আলামত ও আনুষঙ্গিক প্রমাণ পর্যালোচনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের ‘Ordinance related to Discipline’-এর ৪ ও ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্য খবর: চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক সমিতি

আদেশ অনুযায়ী, চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অনুরূপ ঘটনা থেকে বিরত থাকার জন্য তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হলের বরাদ্দকৃত কক্ষ বা সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতেও পাঠানো হয়েছে। ফলে সিট বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রুয়েট প্রশাসনের এ সিদ্ধান্তে আবাসিক হলগুলোতে মাদকবিরোধী তৎপরতা ও নজরদারি আরও জোরদার হওয়ার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের জন্য মাদকমুক্ত ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও শৃঙ্খলামূলক ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬