জরুরি সভায় সিদ্ধান্ত

চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক সমিতি

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ AM
চুয়েট উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি

চুয়েট উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনসমূহ অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা হোক।

এদিকে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে চুয়েটে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিট থেকেই এ কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষার্থীরা। দিনের শুরুতে চুয়েটের প্রধান ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে মূল ফটক তালা দিয়ে তারা সেখানে বিক্ষোভ করছেন।

অন্য খবর: চুয়েটে নবনিযুক্ত উপাচার্যের পথরোধ, শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন।

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬