চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ AM
চুয়েট শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালন

চুয়েট শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালন © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টা ২০ মিনিট থেকেই এ কর্মসূচি শুরু করা হয়।

দিনের শুরুতে চুয়েটের প্রধান ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। মূল ফটক তালা দিয়ে তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই; ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই; ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার স্লোগানে তারা প্রতিবাদ জানাতে থাকেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে থেকে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান শিক্ষার্থী বলেন, ‘আমাদের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি।আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

আরও দেখুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬