চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ PM
কবি কাজী নজরুল ইসলাম হল

কবি কাজী নজরুল ইসলাম হল © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, অভিযুক্তদের সকলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে ৮ জন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ১ জন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের ডি-২০০ নম্বর কক্ষে ২৫ ব্যাচের প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে  দুই ঘণ্টা ধরে নানাভাবে অপমান, হেয় ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই ধরনের ঘটনা গত ২ সেপ্টেম্বরও ঘটেছিল বলে জানানো হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ওই ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, প্রশাসন র‍্যাগিং, মাদক এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যদি তাদের অভিযোগের ব্যাপারে সত্যতা পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: চুয়েট
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬