মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ PM
মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেন ছয় গ্রামের বিভিন্ন বয়সী মানুষ। রোববার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মল্লিকবাইন গ্রামে।

মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেন ছয় গ্রামের বিভিন্ন বয়সী মানুষ। রোববার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার মল্লিকবাইন গ্রামে। © টিডিসি ছবি

পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে একজোট হয়েছেন ছয় গ্রামের মানুষ। মাদক ব্যবসার অভিযোগে ওমর আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কথিত হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা। ‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ স্লোগানে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন তিন মাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ওমর আলী ও তার সহযোগীদের হুমকির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

আজির উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে ও ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ছয় গ্রামের সম্মিলিত কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার ও মানসুক আলমসহ অনেকে।

বক্তারা বলেন, ‘চাটমোহরের মধ্যে সবচেয়ে বড় মাদক ডিলার ওমর আলী। তার বাড়ি থেকে ইযাবা, গাঁজা বিক্রি হরে আসছে দীর্ঘবছর ধরে। তার কারণে এলাকায় মাদকসেবী বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন তার কিছুই করতে পারছে না। সে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ মাদকে আসক্ত হচ্ছে। সমাজে চুরি বিশৃঙ্খলা বেড়ে গেছে। মাদক সম্রাট ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, না হলে তাকে এলাকা ছড়া করা হবে। নিজের সন্তানের ভাবিষ্যতের কথা ভেবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক সম্রাট ওমর নিজে মাদক ব্যবসা করে কিভাবে এলাকাবাসীকে হুমকি দেয়। নিজেদের সন্তানদের দিকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতি ওয়ার্ডে, গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।’

এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন ও বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মল্লিকবাইন তিন মাথা মোড়ে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বিভিন্ন বয়সী মানুষ মাদকবিরোধী নানা স্লোগান দেন। বক্তারা নিজেদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠনেরও দাবি জানান তারা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার গড়িম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬