জ্বালানি সংকটে কুয়েটের বাস ট্রিপ হ্রাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা

০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ AM
 কুয়েটের বাস

কুয়েটের বাস © টিডিসি ফটো

দেশব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষিতে সম্প্রতি বাস শিডিউলের ট্রিপ সংখ্যা কমিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে বিকাল ৪টা এবং সন্ধ্যা ৭টার বাস শিডিউল বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, কুয়েটে স্বাভাবিকভাবেই ছাত্র-শিক্ষকের তুলনায় বাসের সংখ্যা খুবই সীমিত। প্রতিদিনের স্বাভাবিক যাতায়াতে বাসে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। বাস ছাড়ার কিছুক্ষণ আগেই পুরো বাস শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে যায় এবং দাঁড়ানোর জায়গাও থাকে না। অনেকেই ঝুঁকি নিয়ে দরজায় ঠাসাঠাসি করে যাতায়াত করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কুয়েটে আগে থেকেই পরিবহন সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকবার বাস ও ট্রিপ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাসের সংখ্যা বাড়ানোর জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অধিকন্তু, জ্বালানি সংকটের কারণে বিকাল ৪টা এবং সন্ধ্যা ৭টার বাস শিডিউল বাতিল করায় ভোগান্তি আরও বেড়েছে।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬