ইতিবাচক সাংবাদিকতার শপথে কুয়েট সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ PM
কুয়েট সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েট সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত © টিডিসি সম্পাদিত

অপপ্রচার রোধ ও ইতিবাচক সাংবাদিকতার অঙ্গিকার নিয়ে নবীন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল আয়োজন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের সেমিনার রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদ ও জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সমিতির নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে সদস্য কার্ড বিতরণ করা হয়।

নবীন সদস্যদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে বক্তব্য দেন সমিতির সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবাবা তাসনিম এবং দপ্তর সম্পাদক শাকিবুল হাসান।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সঠিক তথ্য তুলে ধরা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা অপপ্রচার ও অপতথ্য রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আরও উল্লেখ করেন, বিগত সময়ে সংগঠিত ও সমন্বিত সাংবাদিকতার অভাবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন অপতথ্য দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমিতি ইতিবাচক, তথ্যনির্ভর ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবীন সদস্যরাও তাদের বক্তব্যে সাংবাদিক সমিতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ: কুয়েট
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬