ছাত্রত্ব হারালেন কুয়েট শিক্ষার্থী, আরেকজন সাময়িক বহিষ্কার

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ AM
কুয়েট লোগো

কুয়েট লোগো © ফাইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই শিক্ষার্থীকে শাস্তির আওতায় এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তন্মধ্যে একজনকে আজীবন বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজীবন বহিষ্কার হওয়া হওয়া শিক্ষার্থী হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ (রোল নম্বর: ২৪০১০৮৯) এবং অপর শিক্ষার্থী হলেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম (রোল নম্বর: ২৪১৯০৪০)। 

যাকে চলমান টার্ম (প্রথম বর্ষ-দ্বিতীয় টার্ম; শিক্ষাবর্ষ ২০২৪–২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো প্রকার শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর, ২০২৫ তারিখে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে স্ট্রিট পেইন্টিং এবং স্টল ধরাকে কেন্দ্র করে কুয়েট প্রধান ফটকের সামনে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ। ৎ

বাকবিতণ্ডার জেরে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের জহিরুল ইসলামকে এন্টিকাটার দিয়ে আঘাত করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী সাদিক মাহমুদ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: কুয়েট
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬