টাইমসের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে যৌথভাবে দেশসেরা চতুর্থ এমআইএসটি

২০ নভেম্বর ২০২৫, ১২:৫৪ PM
ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং © টিডিসি সম্পাদিত

দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬-এ বাংলাদেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‍্যাংকিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫২তম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম। এরপর দেশসেরা দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩০১-৩৫০তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৩৫১-৪০০তম।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এবারের র‍্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। এর আগে গতবছর নভেম্বরে প্রথমবারের মতো ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং-২০২৫ প্রকাশ করেছিল যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকীটি।

এবার দেশের ১২টি সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে দেশসেরা চতুর্থ স্থান লাভ করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। র‍্যাংকিংয়ে এমআইএসটির সঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে অবস্থান করছে ৪০১-৫০০তমে।

এরপর র‍্যাংকিংয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান যৌথভাবে ৫০১-৬০০, খুলনা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান যৌথভাবে ৬০১-৮০০। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা এবং প্রচার) এবং আউটপুট প্রকাশনা, গবেষণার মান এবং খ্যাতি) এই তিন পদ্ধতিতে মূল্যায়ন করে। টিএইচই-এর মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। 

এবারের র‌্যাংকিংয়ে বৈশ্বিক শীর্ষ বিশ্ববিদ্যালয় হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। গতবারও এই বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানে ছিল। এবার র্শীষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের ২৭টি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে ভারতের ১৩টি।

ভিসা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা: রিমান্ডে ৪ আসামি, ক…
  • ১৬ জুলাই ২০২৬
আপনার ক্যাম্পাসে থাকার অধিকার নেই—জুলাইবিরোধী ডিনকে অফিস থে…
  • ১৬ জুলাই ২০২৬
পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি…
  • ১৬ জুলাই ২০২৬
হাসানাহ ফাউন্ডেশন যে কারণে বন্যার্তদের ত্রাণ বিতরণে নেই, ব্…
  • ১৬ জুলাই ২০২৬
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে সালিশী বৈঠক থেকে অপহরণ
  • ১৬ জুলাই ২০২৬
হল প্রভোস্টের সামনে ছাত্রদল সভাপতির নেতৃত্বে শিক্ষার্থীকে প…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence