পরীক্ষা দিতে এসে রুয়েটে ছাত্রলীগের এক নেতা আটক

১১ নভেম্বর ২০২৫, ০৮:০১ PM
মো. আবু তাহেরকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা

মো. আবু তাহেরকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা © টিডিসি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. আবু তাহেরকে শিক্ষার্থীদের চাপের মুখে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) পরীক্ষার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

মো. আবু তাহের ইলেকট্রনিক  অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৌমিক সাহার একান্ত আস্থাভাজন আবু তাহেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান ও গত জুলাই আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাহের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। এতপর সাধারণ শিক্ষার্থীদের অগোচরে বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিছুদিন থেকে তাহের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই রুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের জায়গা হবে না।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা তাহেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেন। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাহের রুয়েটে ছাত্রলীগ করতো, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এমন অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা পেলে আদালতে প্রেরণ করা হবে।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage