কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০ নভেম্বর ২০২৫, ০২:০৮ AM
কাফনের কাপড় গায়ে জড়িয়ে ঝটিকা মিছিল ছাত্রলীগের

কাফনের কাপড় গায়ে জড়িয়ে ঝটিকা মিছিল ছাত্রলীগের © সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে দ্রুতই মিলিয়ে যায়। পরে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের মামলার এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ কর্মী কাফনের কাপড় জড়িয়ে হঠাৎ মিছিলে অংশ নেন। মিছিল শেষে জায়েদ নিজের ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।

অন্যদিকে, তরমুজ চাষের জমি দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চরহাদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালু মৃধা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর রাতে তরমুজ চাষের জমি দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট, ভাঙচুর, ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার সকালে মামলার আসামি মো. পাভেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়, কিন্তু মিছিলকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তরমুজ চাষের জমি দখল ও চাঁদাবাজির মামলায় পাভেল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণকারীদেরও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

একদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য মিছিল, অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও চাঁদা দাবির মামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দশমিনার রাজনৈতিক অঙ্গন। স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক ও নানা জল্পনা-কল্পনা।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬