মিছিলের প্রস্তুতিকালে তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৩০ অক্টোবর ২০২৫, ০৯:০০ PM
গ্রেফতারকৃত ছাত্রলীগের তিন কর্মী

গ্রেফতারকৃত ছাত্রলীগের তিন কর্মী © সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর (২০), রেদোয়ান খান স্বাধীন (২১) এবং মো. রাব্বি (২২)।

জানা যায়, আজ সকালে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ ইনকামিং কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর কিছু লোক নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত হতে অবিস্ফোরিত তিনটি ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬