পাবিপ্রবি প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আসছেন যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার

২৭ অক্টোবর ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০২:৪১ PM
অধ্যাপক আব্দুল হাই শিকদার।

অধ্যাপক আব্দুল হাই শিকদার। © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবিপ্রবিতে আসছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক আব্দুল হাই শিকদার।

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে ‘চবিশের গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা যায়। ২৮ আক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে থাকবেন এমদাদুল হক, সহ-সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সাবেক সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি; মোঃ সাঈদুর রহমান, রাজনীতি ও বিশেষ সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি; ও আকতারুজ্জামান, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন এবং কার্যনির্বাহী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারের মাধ্যমে সাংবাদিকতা পেশার নৈতিকতা, দায়িত্ববোধ এবং শিক্ষাঙ্গনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

পাবিপ্রবি প্রেসক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬