পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় আইইএলটিএস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪২ PM
বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয় © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে ‘হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড অ্যান্ড আইইএলটিএস প্রিপারেশন’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা গুগল ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সকাল সাড়ে ১০টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক। রিসোর্স পারসন ছিলেন কানাডার টিচিং অ্যান্ড এডুকেশনাল লিঙ্গুইস্টিকের এমএড এবং  কেমব্রিজ সিইএলটিএ সার্টিফায়েডপ্রাপ্ত মো. সজিবুল ইসলাম।

সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের ডেডিকেশন থাকতে হবে এবং পারতে হবে। উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যেতে হবে এবং দেশে এসে দেশ গড়ায় অবদান রাখতে হবে। আমরাও পারি, এটা তোমাদের প্রমাণ করতে হবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘বিদেশে যেতে হলে আমাদের ভাষার দক্ষতা দরকার। সারা দুনিয়াতে প্রতিযোগিতা বাড়ছে, সেখানে টিকে থাকতে হলে ইংরোজি ভাষা জানতে হবে। উন্নত দেশে যেতে হলে আইইএলটিএসে ভালো স্কোর পেতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশাসন থেকে প্রযোজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।’

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬