গ্লোবাল স্পেস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন চুয়েটের ‘টিম এসরো’

১১ অক্টোবর ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০২:২৯ PM
টিম এসরো

টিম এসরো © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ-২০২৫’-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) 'টিম এসরো'। চুয়েটের অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের এই দলটি সিনিয়র (হাই স্কুল ও উচ্চতর) ক্যাটাগরিতে ৫০০-এর মধ্যে ৪৯৯.৮-এর মতো এক অভূতপূর্ব স্কোর অর্জন করে।

 জানা যায়, স্পেস টিমস অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ১৫টিরও বেশি দেশের ৪০টিরও অধিক দলের অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতাটি এলিমেন্টারি, মিডল স্কুল এবং সিনিয়র/হাই স্কুল এই তিন ক্যাটাগরিতে  অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিনিয়র/হাই স্কুল ক্যাটাগরিতে বিজয়ী হয় চুয়েটের এই দলটি।

টানা সাতদিন ধরে চলমান এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা প্ল্যানেটারি সায়েন্স, স্পেসক্রাফট ডিজাইন, অরবিটাল মেকানিক্স, রিমোট সেন্সিং, এন্ট্রি–ডিসেন্ট–ল্যান্ডিং, এক্সট্রাটেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাটস, হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জনের পাশাপাশি 'বেস্ট টিম ভিডিও' ক্যাটাগরিতেও বিজয়ী হয় চুয়েটের এই দলটি।

বিজয়ী দল টিম এসরো-এর সদস্যরা হলেন- চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের  ৪র্থ বর্ষের শিক্ষার্থী সজীব কুমার কর ও শুভ আহমেদ, কম্পিউটার প্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আদিল মুবাশশার এবং তড়িৎ কৌশল বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সুদীপ্ত বণিক।

চুয়েটের অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের সভাপতি ও 'টিম অ্যাসরো' এর সদস্য সজীব কুমার কর বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিলো কারন রেজিস্ট্রেশন ফি ১১০০ ডলারের মত। আমাদের প্রফেসর সজল চন্দ্র বনিক, প্রফেসর জাহাঙ্গীর আলম স্যারের কল্যাণে এমাইটি এর সাইন্টিস্ট মিজানুর চৌধুরী স্টেমএক্স৩৬৫ এর মাধ্যমে এই ফি স্পন্সর করে দেন। পূজার বন্ধের মধ্যে এবং আমাদের টার্ম ফাইনালের মধ্যে পড়ায় আমরা আরো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে আমাদের টিমের অত্যন্ত ডেডিকেশন, পারফেক্ট টিম ওয়ার্ক এবং স্ট্রাটেজির মাধ্যমে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দিত এবং কনফিডেন্ট লাগছে। আশা করি ভবিষ্যতেও দেশের জন্য কিছু করতে পারবো আমরা।‘

এ ব্যাপারে 'টিম এসরো' এর ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক জানান, ‘এটা নিঃসন্দেহে চুয়েটের জন্যই একটা বড় অর্জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিশ্রম আমি খুব কাছ থেকে দেখেছি,ওরা রাত জেগে কাজ করেছে। চারজনের টিমের সবার মধ্যেই একটা ভালো সমন্বয় ছিল। খুব টেকনিক্যাল ভাবেই তারা প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। এমনকি এ যাত্রাপথে তারা গত বছরের চ্যাম্পিয়নদেরও পেছনে ফেলেছে। তাদের এ অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।‘

উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় টিম এসরো এর পৃষ্ঠপোষকতায় ছিলেন এমআইটি-এর বিজ্ঞানী মিজানুর চৌধুরী এবং তার সংগঠন স্টেমএক্স ৩৬৫।

 

 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬