‘ডোনাল্ড ট্রাম্প’ বানান ভুল, সমালোচনার মুখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

২৮ মে ২০২৬, ১১:৫১ PM
‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে সেখানে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’

‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে সেখানে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’ © সংগৃহীত

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তবে দর্শকদের আগ্রহের পাশাপাশি এবার আলোচনায় এসেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের একটি বানান ভুল।

ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। সেখানে রাখা পরিচিতি ফলকে মহিষটির নামের বাংলা বানানে ভুল দেখা যায়। ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে সেখানে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’।

‘ট্র’ যুক্তাক্ষরের জায়গায় ‘ট্ট’ ব্যবহারের কারণে বিষয়টি দর্শনার্থীদের নজরে আসে। পরে সেটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা ধরনের হাস্যরসাত্মক মন্তব্য।

অনেকে লিখেছেন, ‘কুরবানি থেকে বাঁচলেও নামের সম্মান বাঁচল না’, আবার কেউ এটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন।

প্রায় ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটি এর আগেও ব্যাপক আলোচনায় আসে। মাথার সোনালি রঙের চুল ও ভিন্নধর্মী চোখের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে।

মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সও মহিষটি নিয়ে সংবাদ প্রকাশ করে।

কুরবানির উদ্দেশ্যে বিক্রির পর সেটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence