ফেনীর সেই শিক্ষিকাকে ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ক্রীড়া প্রতিমন্ত্রীর

২৮ মে ২০২৬, ১১:২৫ PM
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সৈয়দা খালেদা আক্তার পলি

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সৈয়দা খালেদা আক্তার পলি © সংগৃহীত

মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অভিনব কায়দায় ফুটবল খেলায় উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া জাগানো ফেনীর স্কুল শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুঠোফোনে সরাসরি কথা বলেছেন গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষিকার সাথে। ফোনে পলি ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রী তাকে দেশের ক্রীড়াঙ্গনের মূল স্রোতধারায় কাজ করার পরামর্শ দেন। 

দীর্ঘ ফোনালাপে শিক্ষিকা পলি খেলাধুলার সাথে তার পুরো পরিবারের গভীর ও ঐতিহাসিক বন্ধনের কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। তার মুখে পারিবারিক ক্রীড়া ঐতিহ্যের বিবরণ শুনে এবং খেলাধুলার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা উপলব্ধি করে মুগ্ধ হন প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পলির এই অদম্য উদ্দীপনা, মাঠের অভিজ্ঞতা এবং ক্রীড়াসুলভ মানসিকতাকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাঠ পর্যায়ে কাজে লাগানোর ইচ্ছে প্রকাশ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, ফেনী সদরের এই শিক্ষিকার পুরো পরিবারই ক্রীড়া ঐতিহ্যে সমৃদ্ধ। তার বাবা সৈয়দ মমিনুল ইসলাম একসময় ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন এবং ভাই সৈয়দ মামুনুল হাসান ছিলেন ফেনী জেলার নামী ফুটবলার। পলি নিজে এবং তার বোন ফেনী মহিলা ক্রীড়া সংস্থার হয়ে হ্যান্ডবল ও ভলিবল খেলেছেন। এমনকি তার প্রয়াত স্বামী গোলাম রব্বানী ছিলেন সকার ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে বৃষ্টির মধ্যে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষিকা পলির উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

দেশজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া জাগানো সেই ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় গত ২৬ মে জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাসায় বিশেষ শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়। প্রধানমন্ত্রীর সেই বিশেষ শুভেচ্ছার পর প্রতিমন্ত্রীর সরাসরি এই ফোনালাপ এই গুণী শিক্ষিকাকে সম্মান জানানোর নিদর্শন হয়ে রইল।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬