বিশ্বখ্যাত নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি

২৭ মে ২০২৬, ১০:৩১ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিশ্বখ্যাত গবেষণা সূচক ‘নেচার ইনডেক্স র‍্যাঙ্কিং-২০২৬’ এ স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। স্প্রিঞ্জার নেচার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচকের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়কালের গবেষণা তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যবিপ্রবিসহ বাংলাদেশের মোট চারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। 

বিশ্ববিদ্যালয়গুলো হলো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে যবিপ্রবির সামগ্রিক অবস্থান ৯৬৫০তম এবং একাডেমিক পর্যালোচনায় ৪১৫৮তম। 

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে গড়তে পারে যেসব ঐতিহাসিক রেকর্ড

বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ৪৯তম, অ্যাকাডেমিক পর্যালোচনায় ৩৩তম এবং স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় ৪০তম।

নেচার ইনডেক্স হলো বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা ও লেখকদের অবদানের আনুপাতিক হারের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে র‍্যাঙ্ক প্রদানকারী একটি স্বাধীন আন্তর্জাতিক সূচক।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬