শিক্ষাসফরে যবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের শাস্তি

১৪ মে ২০২৬, ১০:০৪ PM
যবিপ্রবি প্রভাষক মো. মনিরুল ইসলাম

যবিপ্রবি প্রভাষক মো. মনিরুল ইসলাম © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষা সফরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিভাগটি। বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং পরবর্তীতে সকল ব্যাচের কোনো শিক্ষা সফরের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টির অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত কমপ্লেইন্ট কমিটিকে তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। 

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ৯ মে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। উক্ত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হলেও কমিটির অনুরোধে আরো দুই কার্যদিবস সময় বাড়ানো হয়।

যৌন নিপীড়ন বিষয়ক কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার জানান, আমরা বুধবার রাতে একটি মেইল পেয়েছি। যেহেতু বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ তাই শনিবার আমরা এই বিষয়ে কমিটির সদস্যদের সাথে মিটিং করে প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করবো।

ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ বলেন, আমরা আমাদের বক্তব্য লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছি৷ এছাড়া অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, ইএসটি বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষাসফরে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। তবে ওই শিক্ষার্থী এ বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9