২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল

২০ মে ২০২৬, ১২:১২ AM , আপডেট: ২০ মে ২০২৬, ১২:১৩ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশকে সামনে রেখে দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে বন্ধের মাঝেও আবাসিক হলসমূহ চালু থাকবে। 

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে  ২১ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাস সমূহ বন্ধ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে ১৩ জুন থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। তবে ২৩-২৪ মে এবং ০২-০৩ জুন ক্লাস বন্ধ থাকলেও অফিস সমূহ খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা যায়, চাকরির পড়াশোনা, আর্থিক সংকট বা বাসা থেকে ক্যাম্পাসের অতিরিক্ত দূরত্বের কারণে ঈদেও হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য চারটি আবাসিক হল ই খোলা থাকবে। বাড়তি নিরাপত্তা ও হলে অবস্থানরতদের ঈদকালীন আনন্দ ভাগাভাগির জন্য প্রতিবারের ন্যায় এবারও ব্যবস্থা নিয়েছে হল প্রশাসন। 

শহীদ মশিউর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনু্জ্জামান বলেন, ছুটিকালীন সময়ে হলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল অফিসে তথ্য জমা দেওয়ার জন্য বলা হয়েছে। অল্প সংখ্যক শিক্ষার্থীই হলে অবস্থান করে, আমরা তাদের বাড়তি নিরাপত্তা ও ঈদ কালীন কিছু উপহার প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।  নিরাপত্তার স্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ হল: শিক্ষার্থীরা সার্বক্ষণিক পরিচয় পত্র বহন করবে, মূল্যবান জিনিস নিজ দায়িত্বে রাখবে, কোন আত্মীয়-স্বজন সঙ্গে রাখতে পারবে না এবং রাত ১০ টার পরে হলের বাইরে থাকতে পারবে না।

তাপসী রাবেয়া হলের প্রপোস্ট ড. নাজনীন নাহার বলেন, ১০-১২ জন শিক্ষার্থী হলে থাকতে আগ্রহ প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। সবাই নিয়মকানুন মেনে হলে অবস্থান করবে এটাই কাম্য। 

ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন, ছুটি কালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের সজাগ অবস্থানে থাকতে বলা হয়েছে। জরুরী সেবার সঙ্গে সংযুক্ত কর্মীরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। বহিরাগত প্রবেশ রোধে প্রধান ফটকে অতিরিক্ত আনসার সদস্য মোতায়ন করা হবে।

মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬