কোরবানির মাংস গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু

২৯ মে ২০২৬, ০১:৫২ AM
কোরবানির মাংস গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু

কোরবানির মাংস গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু © সংগৃহীত

ঈদুল আজহার আনন্দের দিনেই দেশের দুই জেলায় পৃথক ঘটনায় কোরবানির মাংস গলায় আটকে ২ জনের মৃত্যু হয়েছে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে ১৪ বছর বয়সী ইয়াসিন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে পরিবারের সঙ্গে মাংস খেতে বসে ইয়াসিন। এ সময় হঠাৎ গলায় মাংস আটকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, কিশোরটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় শক্ত মাংসের টুকরো আটকে গিয়ে তীব্র শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।

একই ধরনের আরেক ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় আঁখি (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় তার গলায় কোরবানির মাংস আটকে যায়। মৃত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

ভিসি ইস্যুতে কালকে প্রতিবাদ সমাবেশের ডাক সেন্ট্রাল ইউনিভার্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুরোনো স্মৃতি টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে খাল থেকে বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য অপসারণ শুরু করে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬