ড্রাইভার থেকে প্রকৌশলী, প্রতিবাদে বিক্ষোভ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

বেপজা কমপ্লেক্সে এক চালককে প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়ার ঘটনায় এবং চলমান তিন দফা দাবি আদায়ের আন্দোলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে পৌঁছে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়।

শিক্ষার্থীরা জানান, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামের এক চালককে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানব না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ নানা স্লোগান দেন।

তড়িৎ কৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান গভীর ষড়যন্ত্র আরও প্রকট আকার ধারণ করেছে। আমরা অবিলম্বে এমন প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।’

যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ সাল থেকে স্বৈরাচারী সরকারের মদদে সৃষ্ট ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নে এমন সিন্ডিকেট ভেঙে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৌশল খাতের সংস্কার আমরা আদায় করব। ডিপ্লোমা সিন্ডিকেট রুখতে ইন্টেরিম সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছি।’

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬