নিরাপদ ক্যাম্পাসের দাবিতে হাবিপ্রবিতে মশাল মিছিল

০৫ জুলাই ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
হাবিপ্রবিতে মশাল মিছিল

হাবিপ্রবিতে মশাল মিছিল © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুরের ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (৫ জুলাই) রাত ৮টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে শেষ হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাবিপ্রবি শাখা সংহতি প্রকাশ করে অংশ নেয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, “জুলাই আন্দোলনের পর আমাদের প্রত্যাশা ছিল একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস। কিন্তু বর্তমানে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছে। অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসরুমে ছাত্রদলের এক কর্মী শামীম আশরাফীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। জুলাই আন্দোলনের সময় এই সাংবাদিকরাই আমাদের পাশে ছিলেন। অথচ তাঁদের অফিসরুমে হামলা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।”

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9