কোনো ফাইল যেন অফিসে পড়ে না থাকে: বাকৃবি উপাচার্য

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ PM
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় শ্রেণির কর্মচারীদের উদ্দেশে দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, কোনো ফাইল যেন অফিসে পড়ে না থাকে। কেউ যেন আর বলতে না পারে আমি কম্পিউটার বা টাইপ জানি না। কর্তৃপক্ষ কোনোভাবেই এমন অজুহাত গ্রহণ করবে না। 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) শ্রেণীকক্ষে ‘বেসিক অব এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘এই প্রশিক্ষণ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান যেন বাস্তবভাবে অফিসের কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজে লাগে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয় আপনাদের অস্তিত্বের জায়গা। আপনাদের পরিবারের ভরণপোষণ এখান থেকেই হয়। রাষ্ট্রের টাকায় আমরা যে বেতন পাই, তা যেন হালালভাবে উপার্জিত হয় এই দায়িত্ববোধ নিয়েই আমাদের কাজ করতে হবে।’

গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. হুমায়ুন কবির।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার ডা. আইরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের সিনিয়র কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এ কে এম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী, অধ্যাপক ড. বেনতুল মাওয়া, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ফৌজিয়া আক্তার, সহযোগী অধ্যাপক ড. মোছা. শারমিন আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন তৃতীয় শ্রেণির কর্মচারীর অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence