মাভাবিপ্রবি উপাচার্যের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে টাকা দাবি

২৭ মার্চ ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
মাভাবিপ্রবি উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র

মাভাবিপ্রবি উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র। অজ্ঞাত এক ব্যক্তি এ কৌশল অবলম্বন করে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে বলে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

বুধবার (২৬ মার্চ) রাতে বিষয়টি উপাচার্যের সহকর্মীরা তাকে অবহিত করেন। এ সময় তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে সতর্ক থাকার আহবান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমার ছবি ব্যবহার করে কেউ একজন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছে। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটি সম্পূর্ণ প্রতারণা। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এ ধরনের যোগাযোগে প্রতারিত না হন।’

আরো পড়ুন: ইউনানী ও আয়ূর্বেদিক চিকিৎসার ‘ইন্ডিজিনাস মেডিকেল কলেজে’ কীভাবে চলে পাঠদান

তিনি আরও বলেন, ‘শুধু মাভাবিপ্রবি নয়, দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও এমন প্রতারণার চেষ্টা করা হয়েছে।’ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রতারক চক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জনের কাছে টাকা চায়।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬