নামাজের ইমামতি করলেন রাবিপ্রবি উপাচার্য

০২ মার্চ ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
নামাজে ইমামতি করছেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান

নামাজে ইমামতি করছেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান © টিডিসি

মাহে রমাদানের প্রথম দিনেই নামাজে উপস্থিত হয়ে ইমামতি করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। আজ রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ওপরের তলায় অস্থায়ী নামাজের স্থানে দুপুরে জোহরের নামাজের ইমামতি করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার জন্য দোয়া করা হয়। উপাচার্যও আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দীর্ঘ এক দশক পর সম্মিলিতভাবে বড় পরিসরে জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীরা। এর আগে নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও তা ছিল খুব সীমিত।

এর আগে গত শুক্রবার শিক্ষার্থীদের রমাদানে নামাজের ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করলে উপাচার্য অস্থায়ী নামাজ ঘরের জন্য তার প্রস্তুতির কথা বলেন। প্রথম রমাদানে সব প্রস্তুতি শেষের মাধ্যমেই বড় পরিসরে নামাজ আদায়ের সুযোগ পেলেন বিশ্ববিদ্যালয়ের সবাই।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬