চুয়েটে ‘প্রকৌশল শিক্ষায় ঈমান’ সেমিনারে যোগ দিচ্ছেন ধর্ম উপদেষ্টা

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ‘প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আসর নামাজের পর চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও অধিকার রক্ষায় ছাত্র সংসদ চান শিক্ষার্থীরা

এতে গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আদ-দাওয়া ইলাল্লাহ’র পরিচালক জনাব আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। সেমিনারে সভাপতিত্ব করবেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬