প্রধানমন্ত্রী তারেক রহমানকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান ও যবিপ্রবি উপাচার্য

প্রধানমন্ত্রী তারেক রহমান ও যবিপ্রবি উপাচার্য © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে।  জনাব তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে পদার্পণ করবে।

উপাচার্য আশা করেন, নতুন সরকারের  অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাত বিশেষ গুরুত্ব পাবে এবং যবিপ্রবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে। এছাড়াও জনগণের  হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর (তারেক রহমান) বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। অভিনন্দন বার্তায় সবশেষে তিনি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬