কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
কুয়েট ‍উপাচার্যের বাসভবনে তালা দেন শিক্ষার্থীরা

কুয়েট ‍উপাচার্যের বাসভবনে তালা দেন শিক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করেছেন উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপাচার্য তার বাসভবন ছেড়ে ঢাকায় রওনা দেন বলে জানান, বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ। খোঁজ নিয়ে জানা গেছে, কুয়েট উপাচার্য এখন ঢাকায় অবস্থান করছেন। 

অন্যদিকে, কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের ক্যাম্পাসের বাসভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের বিক্ষোভে ফের উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এসব স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ইতোমধ্যে বর্জন করেছেন। এছাড়া তাদের ৬ দফা দাবির মধ্যে এই ৩টি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তাদের ৬ দফা দাবি এখনও পূরণ হয়নি। এ অবস্থায় শুক্রবার রাতে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন এবং তালা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান, শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন। 

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে এর আগে দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বৃহস্পতিবার ডাক্তার দেখানোর জন্য আমি ঢাকায় এসেছি। সন্ধ্যার পর একজন নিউরোলজিস্ট দেখিয়েছি। তিনি একজন কার্ডিওলজিস্টকে দেখাতে বলেছেন। শনিবার সকালে তাকে দেখাবো, এরপর ক্যাম্পাসে ফিরব।

এর আগে শুক্রবার বিকেলে ক্যাম্পাসে ‘ছবিতে প্রতিবাদ, দাবি ঐক্য’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের ওপর হামলার ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।

২০১৪ সালের হারের প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি
  • ১১ জুলাই ২০২৬
‘আজকের মেধাবীরাই আগামী দিনে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল ক…
  • ১১ জুলাই ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি পানের অভ্যাস কতটা স্বাস্থ্যকর? 
  • ১১ জুলাই ২০২৬
মাদকসহ স্বামী-স্ত্রী আটক, কারাদণ্ড
  • ১১ জুলাই ২০২৬
রাজধানীতে গাছের সঙ্গে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
নিয়ম ভেঙেও শাস্তি পাচ্ছে না আর্জেন্টিনা, নীরব ফিফা
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence