শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়

শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় © টিডিসি

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

পরে সকাল ৮টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই কালো ব্যাজ ধারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুর রহিম , ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক ড. মুখলেছুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভাগের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুস্পস্তবক অর্পণ শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, কর্মচারী সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী…
  • ১১ জুলাই ২০২৬
পাঁচ দশকে আট নীতি ও কমিশন: অচলাবস্থায় বাংলাদেশের শিক্ষাব্যব…
  • ১১ জুলাই ২০২৬
শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের পরিচালক ডা. আনোয়ার হোসেন
  • ১১ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • ১১ জুলাই ২০২৬
ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সম…
  • ১১ জুলাই ২০২৬
মিডওয়াইফ নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence