সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে

১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ PM
ডিম, মসুর ডাল, এডামামে ও কাবলি ছোলা

ডিম, মসুর ডাল, এডামামে ও কাবলি ছোলা © এআই

সকালের নাশতায় সিদ্ধ ডিম বা পোচ খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর। একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিনের পাশাপাশি ভিটামিন এ, বি১২, ডি, বি২, ফোলেট, আয়রন ও জিঙ্ক পাওয়া যায়। তবে ডিমে প্রোটিন ও শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকলেও এতে ফাইবারের পরিমাণ খুবই কম। অথচ সকালের খাবারে প্রোটিনের পাশাপাশি ফাইবারও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মসুর ডাল, এডামামে ও কাবলি ছোলা হতে পারে ভালো বিকল্প।

পুষ্টিবিদের পরামর্শ, সকালের খাবারের তালিকায় এই তিনটি খাবার যুক্ত করা যেতে পারে। এগুলোতে প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ফাইবারও রয়েছে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবারের তালিকায় ফাইবার রাখা জরুরি। কারণ, ফাইবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে সহায়তা করে।

মসুর ডাল
মসুর ডাল প্রোটিন ও ফাইবারের ভালো উৎস। এক কাপ সেদ্ধ মসুর ডালে প্রায় ১৮ গ্রাম প্রোটিন এবং ১৫ গ্রাম ফাইবার পাওয়া যায়। পাশাপাশি এতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। সকালের নাশতায় মসুর ডাল দিয়ে তৈরি পরোটা, স্যুপ, চিলা কিংবা সবজি দিয়ে রান্না করা এক কাপ ডাল খাওয়া যেতে পারে। প্রোটিনের পরিমাণ বিবেচনায় এক কাপ সেদ্ধ মসুর ডালে দুটি ডিমের চেয়েও বেশি প্রোটিন থাকে।

এডামামে
এডামামে হলো কচি সবুজ সয়াবিন, যা সাধারণত ভাপিয়ে বা রান্না করে খাওয়া হয়। এক কাপ ভাপানো এডামামে প্রায় ১৭ গ্রাম প্রোটিন ও ৮ গ্রাম ফাইবার পাওয়া যায়। এ ছাড়া এতে রয়েছে ফলিক অ্যাসিড, ভিটামিন কে, আয়রন ও ম্যাগনেশিয়াম। সকালের নাশতায় এটি রাখা যেতে পারে প্রোটিন ও ফাইবারের বিকল্প উৎস হিসেবে।

কাবলি ছোলা
প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ আরেকটি খাবার হলো কাবলি ছোলা। এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় প্রায় ১৫ গ্রাম প্রোটিন এবং ১২ গ্রাম ফাইবার থাকে। এ ছাড়া এতে ভিটামিন বি৯, ফোলেট, ভিটামিন বি৬, আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে। সকালে এক কাপ কাবলি ছোলার চাট, ঘুগনি কিংবা সালাদ খাওয়া যেতে পারে।

ডিমের পাশাপাশি কেন খাবেন এসব খাবার?
মসুর ডাল, এডামামে ও কাবলি ছোলার মতো উদ্ভিজ্জ খাবারে ডিমের তুলনায় বেশি প্রোটিন পাওয়া যেতে পারে। তবে প্রোটিনের পরিমাণই একমাত্র বিবেচ্য বিষয় নয়। ডিমে শরীরের প্রয়োজনীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যা উদ্ভিজ্জ খাবার থেকে এককভাবে একই অনুপাতে পাওয়া সব সময় সম্ভব হয় না।

তাই সকালের নাশতায় শুধু ডিমের ওপর নির্ভর না করে এর পাশাপাশি মসুর ডাল, এডামামে কিংবা কাবলি ছোলাও রাখা যেতে পারে। এতে খাবারে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বাড়বে, পাশাপাশি স্বাদেও আসবে বৈচিত্র্য।

জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬
দক্ষতা বাড়াতে ও ভাষা শেখাতে ঢাকায় প্রশিক্ষণ চালু করবে ইতালি…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হতাশয় ডুবিয়ে ‘অবিশ্বাস্য ড্র’ আফগানিস্তানের
  • ১৩ অক্টোবর ২০২৬
‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবর…
  • ১৩ অক্টোবর ২০২৬
দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬