রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার

১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ PM
রুয়েটের লোগো ও প্রধান ফটক

রুয়েটের লোগো ও প্রধান ফটক © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি হিসেবে তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রুয়েটের প্রচলিত আইন অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, নকলসহ হাতেনাতে ধরা পড়া কিংবা পরীক্ষাকালীন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হয়। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় বিধি অনুযায়ী পরীক্ষা বাতিল থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন প্রযোজ্য।

এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নিজেদের ভবিষ্যৎ এবং পরিবারের কথা বিবেচনা করে সব ধরনের অসৎ পথ থেকে দূরে থাকা উচিত। দুই বছরের বহিষ্কার একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়জীবনের বড় একটি অংশ কেড়ে নেয়। একই সঙ্গে এ ধরনের শাস্তি তাঁর পরবর্তী জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারণে পরীক্ষায় অংশ নিতে না চাইলে পরবর্তী সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। একটি পরীক্ষা বছরে দুবার দেওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপরও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মতো কর্মকাণ্ড অত্যন্ত লজ্জাজনক।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬