শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিলতা

১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। আবেদন শেষ হওয়ার এক মাস পূর্ণ হলেও এখনো ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এর পেছনে শিক্ষামন্ত্রীর অসন্তোষ এবং একাধিক জটিলতার বিষয় সামনে এসেছে।

দ্য ডেইলি ক্যাম্পাসের দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল না প্রকাশ করার নেপথ্যে সফটওয়্যার সংক্রান্ত কোনো জটিলতা নেই। জটিলতা তৈরি হয়েছে ঢাকা বদলি হতে চাওয়া শিক্ষকদের কারণে। এমপিওভুক্ত অনেক শিক্ষক ঢাকায় বদলি হয়ে আসতে চাচ্ছেন। তাদের পক্ষে বিএনপি সরকারের প্রভাবশালী ব্যক্তিরা তদবির করছেন। অধিকাংশ শিক্ষককে ঢাকায় বদলি করা হলে কাকে কোন প্রতিষ্ঠানে দেওয়া হবে সেটি নিয়েও তদবির চলছে।

সূত্র জানিয়েছে, শিক্ষকদের একটি অংশ বদলি আবেদন বাতিল করতে চায়। এজন্য তারা ডিলেট অপশন চালুর দাবিতে শিক্ষামন্ত্রী থেকে শুরু সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার কাছে আবেদন করেছেন। এই আবেদনের বিষয়গুলো ইতোমধ্যে শিক্ষামন্ত্রীকে শিক্ষা প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অবহিত করেছেন। যার বলে শিক্ষামন্ত্রী অনেকটাই অসন্তোষ প্রকাশ করেছেন।

শিক্ষকদের আরেকটি পক্ষ বদলি আবেদনের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করা থেকে শুরু করে নানা সমস্যা দেখিয়ে আবেদন এডিট করতে চাচ্ছেন। এজন্যও পৃথকভাবে আবেদন জমা পড়েছে। 

বদলিপ্রত্যাশী শিক্ষকদের আরেকটি পক্ষ শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। শতবর্ষী প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আসার সম্ভাবনা তৈরি হওয়ায় এই মুহূর্তে বদলি হতে চাচ্ছেন না। এজন্য তারা জোর তদবির চালাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, অনেকের স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছে না, এজন্য তারাও বদলির সুযোগ চাচ্ছেন না। বর্তমান কর্মস্থলেই থাকার আগ্রহ প্রকাশ করছেন তারা। শিক্ষকদের একাধিক আবেদন, তদবির এবং চাপের কারণে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এজন্য বদলি কার্যক্রম অনেকটাই থমকে গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ ১৯২ জনকে প্রতিস্থাপন করেছে। প্রতিস্থাপিত হওয়া পদগুলোতে বদলির জন্য আগে থেকেই আবেদন করেছেন বদলিপ্রত্যাশীরা। তাদের বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব মিলিয়ে বদলির ফল প্রকাশে একাধিক জটিলতা রয়েছে।’

বদলির ফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামী ১৬ অক্টোবর দেশে ফিরবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এরপর শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাউশি মহাপরিচালকের নেতৃত্বে সভা হবে। সভায় জটিলতা নিরসনের সিদ্ধান্ত হলে দ্রুতই ফল প্রকাশ করা হবে। তবে জটিলতা সমাধান না হলে ফল প্রকাশে বিলম্ব হতে পারে।’

গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন জমা পড়েছে। তবে একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠান পছন্ত দেওয়ার সুযোগ পাওয়ায় আবেদনকৃত প্রকৃত প্রার্থীর সংখ্যা জানা যায়নি।

জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬
দক্ষতা বাড়াতে ও ভাষা শেখাতে ঢাকায় প্রশিক্ষণ চালু করবে ইতালি…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হতাশয় ডুবিয়ে ‘অবিশ্বাস্য ড্র’ আফগানিস্তানের
  • ১৩ অক্টোবর ২০২৬
‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবর…
  • ১৩ অক্টোবর ২০২৬
দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬