৮ পদে ৯ কর্মচারী নিয়োগে আবেদন চলছে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৯ কর্মচারী নিয়োগে ১২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন আবেদন ১২ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
১. পদের নাম: ড্রাইভার (ভারী/হালকা);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: গ্রেড-১৩ ও ১৪;
২. পদের নাম: স্টোর কিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড১৪;
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৮;
৪. পদের নাম: বাবুর্চি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৮;
৫. পদের নাম: মালি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৯;
আরও পড়ুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৯;
৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-১৯;
৮. পদের নাম: মেস বয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
আরও পড়ুন: ১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচের দিকে বিদ্যমান সংশ্লিষ্ট পদের আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'সভাপতি, নিয়োগ কমিটি, আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম, ভাটিয়ারি হাটহাজারী লিংক রোড, খিল্লাপাড়া, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: ইত্তেফাক, ১৩ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ৫