রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
রাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়

রাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সাথে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার কালো ব্যাজ পরিধান করে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদয়ের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। এ সময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনসূচনা আখতার, প্রক্টর জনাব সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কী অসম পরিস্থির মধ্যে ’৫২-এর ভাষা আন্দোলন ও জাতীয় জীবন মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং মাতৃভাষার অধিকার আদায়ে যাঁরা বুকের রক্ত দেওয়ার সাহস দেখিয়েছিলেন তাঁদেরকে স্মরণ করার জন্য এবং তাঁদের চেতনা ধারণ করে দেশ বিণির্মানের আকাঙ্ক্ষাকে গতিশীল করে সর্বকাজে নৈতিকতার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান ।

তিনি আরও বলেন, ’১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া পাঠ পূর্বক তাদের চিন্তা-চেতনা প্রবাহমান রাখার জন্য ও দেমপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার জন্য দেশের ও দপ্তরের সব কাজ দক্ষতা, নিষ্ঠা ও নৈকিতকতার সঙ্গে সম্পন্ন করে দেশের মর্যাদা বৃদ্ধি করে জাতি হিসেবে মাথা উচুঁ দাড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ ছাড়া অত্র অঞ্চলে উচ্চশিক্ষার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এ অঞ্চলের মানুষের উচ্চশিক্ষা নিশ্চিতকল্পে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এই মহান শহীদ দিবস সহ যুগে যুগে যে সাহসী তরুন-যুবক-ছাত্র-জনতা প্রাণ দিয়ে দেশ ও জাতীর জীবনে যে মুক্তির নেশা তৈরি করেছিল তা যেন বৃথা না যায়, সে বিষয়ে সর্তক থাকার কথা বলেন।

এরপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উদ্যেগে আয়োজিত বইমেলা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

হাসপাতালে মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধ…
  • ১১ জুলাই ২০২৬
পাহাড়ধসে ঝুঁকিতে লামার চাম্বি বিদ্যালয় ও কলেজের ৪ কোটি টাকা…
  • ১১ জুলাই ২০২৬
‘বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সর…
  • ১১ জুলাই ২০২৬
‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ পেলেন শেকৃবির অধ্যাপক কাজী …
  • ১১ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থান স্মরণে ইবি প্রশাসনের লাল ব্যাচ ধারণ কর্মসূ…
  • ১১ জুলাই ২০২৬
সমাবর্তন না হওয়ায় টাকা ফেরত পেলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence