বুটেক্সে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হামলা, দুই পক্ষের সংঘর্ষ

২৪ নভেম্বর ২০২৪, ১১:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বুটেক্সের আহত শিক্ষার্থীরা

বুটেক্সের আহত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। রবিবার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রথম তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন বুটেক্সের আবাসিক হলের শিক্ষার্থীরা।

এ ঘটনায় বুটেক্সের ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি।

বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেন নি তিনি। সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬