চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ চূড়ান্ত পর্যায়ে

০৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ PM
প্রতীকী লোগো

প্রতীকী লোগো © টিডিসি সম্পাদিত

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উচ্চশিক্ষা ও উন্নত চিকিৎসাসেবার দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান— চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিক্যাল কলেজ— স্থাপনের পথে বড় অগ্রগতি হয়েছে। উভয় প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত জমির প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলেই দ্রুত অবকাঠামোগত নির্মাণকাজ শুরু করা হবে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগী গ্রামে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মোট ৫৯.৭০৫০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে। যোগাযোগ সুবিধা ও ভবিষ্যৎ সম্প্রসারণের দিক থেকে স্থানটি অত্যন্ত উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, চাঁদপুর মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সদর উপজেলার গাছতলা এলাকায় ভূমি নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ৩০.১২ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে, যার মধ্যে ২.৫৮ একর খাস জমি এবং ২৭.০৪ একর ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক বলেন, ভূমি অধিগ্রহণের অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আমরা দ্রুত ইতিবাচক অগ্রগতির ব্যাপারে আশাবাদী। স্থানীয় সচেতন মহল মনে করছে, এই দুটি মেগা প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থী ও রোগীরা সরাসরি উপকৃত হবেন। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ব্যাবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬