একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি

০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ AM
পিএসজির উদযাপন

পিএসজির উদযাপন © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগেই জয়ের সুবাস পেল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার রাতে নিজেদের মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল প্যারিসের দলটি।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে অলরেডদের কোণঠাসা করে রাখা পিএসজির হয়ে গোল দুটি করেন দিজিরে দুয়ে এবং খাভিচা কাভারাৎসখেলিয়া। এই হারের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল লিভারপুল।

পুরো নব্বই মিনিট জুড়েই ছিল পিএসজির জয়জয়কার। ম্যাচের প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজি গোলের উদ্দেশ্যে ১৮টি শট নেয়, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে লিভারপুল দ্বিতীয়ার্থের দিকে মাত্র তিনটি শট নিলেও তার একটিও পিএসজির গোলরক্ষককে কঠিন কোন পরীক্ষা করতে পারেনি। অসংখ্য সুযোগ হাতছাড়া না হলে জয়ের ব্যবধান আরও বড় কর‍তে পারত বর্তমান চ্যাম্পিয়নরা। বিশেষ করে উসমান দেম্বেলে একাই তিনটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন, যার একটি শট বারে লেগে ফিরে আসে।

ম্যাচের শুরু থেকেই চাপ ধরে রাখা পিএসজি একাদশ মিনিটেই প্রথম সাফল্যের দেখা পায়। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক উঁচু শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন দিজিরে দুয়ে। শুরুর ধাক্কা সামলে লিভারপুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির রক্ষণচেরা আক্রমণের সামনে তারা ছিল অসহায়। প্রথমার্ধের শেষ দিকে দুয়ে এবং দেম্বেলে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও লিভারপুল গোলরক্ষক মামারদাশভিলি দারুণ নৈপুণ্যে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধার বজায় রাখে পিএসজি। ম্যাচের ৬৫তম মিনিটে অসাধারণ এক ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন খাভিচা কাভারাৎসখেলিয়া। জোয়াও নেভেসের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে একজনকে কাটিয়ে এবং গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই জর্জিয়ান উইঙ্গার। এরপর আরও কয়েকটি আক্রমণ করলেও পেনাল্টি বাতিল এবং পোস্টের বাধায় ব্যবধান আর বাড়েনি।

টানা তিন হারে বিধ্বস্ত লিভারপুলের জন্য এখন আগামী মঙ্গলবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোই হবে বড় চ্যালেঞ্জ।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081