মাভাবিপ্রবির জনসংযোগ দপ্তরের পরিচালক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া

০৯ অক্টোবর ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া

অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া © ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রিবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়াকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।  

যোগদানের পর ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সবার তথ্য হবে সহজলভ্য।’

আরও পড়ুন: বুয়েটের হলে আবরারকে পিটিয়ে হত্যার পর সিঁড়িতে লাশ ফেলে রাখে ছাত্রলীগ

উল্লেখ্য, ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া ২০১২ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হাসানের
  • ১৪ অক্টোবর ২০২৬
শুধু মহিলারা না, অনেক ছেলেও নিজেদের খুব অনিরাপদ মনে করছে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতিটি বাড়িতে যাওয়ার নির্দেশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
কাল সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা
  • ১৪ অক্টোবর ২০২৬