মাভাবিপ্রবির ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

২৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন

মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন লাগে। 

এই ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক।

May be an image of hospital

মাভাবিপ্রবি প্রক্টর বলেন, দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আইপিএস থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসিতেও আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় ১টা ৪৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় ওই কক্ষে থাকা কিছু এসি বিস্ফোরিত হয়েছে এবং আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান প্রক্টর।

May be an image of 6 people and speaker

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬