শাকসু নির্বাচনের অনুমতি দিল নির্বাচন কমিশন

১৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:২০ AM
শাকসু নির্বাচনের অনুমতি দিল নির্বাচন কমিশন

শাকসু নির্বাচনের অনুমতি দিল নির্বাচন কমিশন © সংগৃহীত ও সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শাবিপ্রবি রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরকে দেওয়া এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন এতে সই করেছেন।

চিঠিতে বলা হয়, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬