পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

১৭ জানুয়ারি ২০২৬, ০৮:০২ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ PM
হাসান জাফির তুহিন

হাসান জাফির তুহিন © সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী। লিখন সরকার নামের ফেসবুক আইডিসহ বেশকিছু ফেসবুক আইডি থেকে ধানের শীষের ভোট চেয়ে এবং স্লোগান দিয়ে স্থিরচিত্রসহ ভিডিও প্রচার করা হচ্ছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধানী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। উপর্যুক্ত কারণে কেন আপনার (হাসান জাফির তুহিন) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাবনার সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলামের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

এ ব্যাপারে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন বলেন, কিছুক্ষণ আগে এরকম একটি নোটিশ পেয়েছি। সেখানে একটি লিংকের কথা বলা হয়েছে, তাতে হয়তো প্রচারণামূলক কিছু থাকতে পারে। আমি লিংকে প্রবেশ করে এখনো দেখিনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, এ সংক্রান্ত কোনো কাগজ এখনো আমার কাছে আসেনি। পেলে জানাতে পারব।

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9