বিজয় দিবসে শাবিপ্রবি ছাত্রলীগের র‌্যালি

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
বিজয় দিবসে আনন্দ র‌্যালির আয়োজন করেছে শাবিপ্রবি ছাত্রলীগ

বিজয় দিবসে আনন্দ র‌্যালির আয়োজন করেছে শাবিপ্রবি ছাত্রলীগ © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

র‌্যালিটি শাহপরাণ হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সহসভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার ও ফজলুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া বন বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, বাংলা বিভাগ ছাত্রলীগের সহসভাপতি কাউসার আহমেদ সোহাগ, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের অভিনয় শেখার সুযোগ, মাস্টারক্লাস নেবেন মোশাররফ করিম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬