শোকের মাসে শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন না করার অনুরোধ

১৪ জুলাই ২০২৩, ১১:২৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শোকাবহ মাস আগস্টে সিন্ডিকেট নির্বাচন না করার অনুরোধ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছে এ অনুরোধ জানিয়েছেন তিনি। আগস্টের পরিবর্তে পরবর্তী কোনো মাসে নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বরাবর বৃহস্পতিবার (১৩ জুলাই) চিঠির মাধ্যমে ড. মোহাম্মদ ফারুক এ আহবান জানান। আগামী ৯ আগস্ট সিন্ডিকেট নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করেছে শাবিপ্রবি প্রশাসন। বুধবার (১২ জুলাই) এ ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, আগস্ট শোকের মাস। এ মাসে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের। দীর্ঘদিন ধরে এ মাসকে শোকের মাস হিসেবে পালন করা হচ্ছে।

এই মাসে আনন্দ-উল্লাসের সিন্ডিকেট নির্বাচন না করে অন্য মাসে করার অনুরোধ জানিয়েছেন বলে জানান অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক হিসেবে শোকের মাসে নির্বাচন না করার বিষয়ে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬