বুয়েট এলাকার ডাস্টবিনে মিললো নবজাতক

০২ জুলাই ২০২৩, ০৫:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM

© লোগো

রাজধানীর চকবাজার থানাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মাণাধীন ভবন সংলগ্ন ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উদয়ন জানান, খবর পেয়ে বুয়েটের নির্মাণাধীন ভবনের পাশে ডাস্টবিন থেকে নবজাতককে (ছেলে শিশু) উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতককে ডাস্টবিনে ফেলে রেখে যায়, তা প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬