নির্বাচন ঘিরে তিন জেলায় বিজিবি মোতায়েন

২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ PM
বিজিবি

বিজিবি © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন বিজিবির ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়নভুক্ত এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর সুনির্দিষ্ট বণ্টন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে রাজধানীর প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, ‘যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এবার নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।’

বিশ্বকাপে নতুন কীর্তি বেলিংহ্যামের
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের গোলরক্ষক
  • ১২ জুলাই ২০২৬
বেলিংহ্যামের গোলে সমতায় বিরতিতে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
বেলিংহ্যামের গোলে সমতায় ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
শেলদেরুপের গোলে পিছিয়ে পড়ল ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড জিতলেই বিশ্বকাপে গড়বে অনন্য ইতিহাস
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence