কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ PM
জব্দ করা চোরাই পণ্য

জব্দ করা চোরাই পণ্য © সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাই পণ্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ এবং বিভিন্ন প্রকার কসমেটিকসসহ অবৈধ চোরাই পণ্য উদ্ধার করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9