চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইন

১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৬ PM
পুশইন করা ১৭ বাংলাদেশি

পুশইন করা ১৭ বাংলাদেশি © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হলে বুধবার (১৪ জানুয়ারি) ভোরে বিজিবি তাদের আটক করে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর শিবনগর বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হন ও আগ্রা কারাগারে তিন বছর সাজা ভোগ করেন। সম্প্রতি সাজা শেষ হওয়ার পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে।

চীনের বুলেট ট্রেনগুলো দেশে আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর জুতার মালা পরে ক্যাম্পাসে ঘোরানো ছাত্রলীগ নেতা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন শঙ্কা!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9