সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত

২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ PM
সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ সদস্যরা

সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ সদস্যরা © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ১৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত নিয়ে যায় তারা। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রামকৃষ্ণপুর বিওপির এলাকায় এ ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। 

বিজিবি জানায়, ভারতের বাউশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ১৫৭/১-এস এর কাছে মদনের ঘাট নামক স্থান দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু ছিল। এ সময় রামকৃষ্ণপুর বিওপি’র টহল সদস্যদের তৎপরতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিএসএফ তাদের পুশইন করতে ব্যর্থ হয়। কিন্তু বিএসএফ তাদের পুশইনের চেষ্টা অব্যাহত রাখে এবং সীমান্তের শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি টহল দল সীমান্তে শূন্যরেখা বরাবর টহল তৎপরতা বৃদ্ধি করে।

পরে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের অনুরোধ করলে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় বিজিবি পক্ষ থেকে জোরালো প্রতিবাদসহ দ্রুত তাদের ভারতে ফেরত নেওয়ার জন্য বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়। পরে শূন্য লাইনে অবস্থানরত ১৪ ভারতীয়কে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা হলে বিজিবির টহল সদস্যরা তাদের বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও সকল ধরনের অপরাধ নির্মূলে বিজিবি সর্বদা চেষ্টা করে যাচ্ছে। মাদক পাচারসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চীনের বুলেট ট্রেনগুলো দেশে আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর জুতার মালা পরে ক্যাম্পাসে ঘোরানো ছাত্রলীগ নেতা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9