চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন বিএসএফের

১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ PM
পুশইন করা ব্যক্তিরা

পুশইন করা ব্যক্তিরা © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহল দল তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনস্থ বিভিষন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন আটক করে নিয়মিত টহল দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশি।

নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, বিজিবি পুশ হওয়া নাগরিকদের থানায় হস্তান্তর করেছে। এখন তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হবে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করে বিএসএফ।

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬